ব্যানার বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন

04 July 2018

বুটলুপ সমস্যার সমাধান যে কোন এন্ড্রয়েড ফোনে | The bootlop problem solved on Android phone |

এন্ড্রয়েড ফোনের একটি সমস্যা হচ্ছে বুটলুপ । অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীকেই এমন সমস্যার সম্মুক্ষীন হতে হয় । তবে এই সমস্যার সহজ সমাধানও রয়েছে । আমরা আজকে এই সমস্যার সমাধানই দেখব । অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে । এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন । যে কোন কিছুর ব্যবহার বাড়বে তার সাথে সমস্যাও বাড়বে এটাই স্বাভাবিক । তবে সব সমস্যারই রয়েছে নির্দিষ্ট সমাধান । অনেক সময় ফোনে কাস্টম রম ফ্ল্যাশ করলে ডিভাইসে বুটলুপ সমস্যা দেখা যায় । তবে অবশ্যই কাস্টম রম বা স্টক রম ফ্ল্যাশ দেয়ার আগে মনে রাখতে হবে যে ফোনটিতে রম ফ্ল্যাশ দেয়ার পর ফোনের ডাটা ওয়াইপ করতে হবে । যদি ওয়াইপ না করা হয় তাহলে ফোনটি বার বার রিবুট হয়ে থাকবে । যদি ফোনটি রুট করা থাকে এবং আপনার ডিভাইসে কাস্টম রিকভারি বা ক্লকওয়ার্ক মোড থাকে তাহলে দেখুন কিভাবে ডিভাইসটি রিবুট হতে থাকলে তা বন্ধ করবেন-
প্রথমেই আপনার ডিভাইসটি অফ করে নিন ।¦অফ করার পর রিকভারি মোডে যান । রিকভারি মোডে যেতে বিভিন্ন ডিভাইসের বিভিন্ন বাটনের কম্বিনেশন ব্যবহার করা হয় (ট্রাই করে দেখুন কোন কোন বাটন মিলে রিকভারি মোডে যাওয়া যায়) ।¦রিকভারি মোডে উপরে বা নীচে যাওয়ার জন্য সাধারনত ভলিউম বাটন এবং মেন্যু সিলেক্ট করার জন্য সাধারনত পাওয়ার বা হোম বাটন ব্যবহার করা হয় ।¦এবার রিকভারি মোডে গিয়ে “Advance” এ ক্লিক করুন ।¦এবার “Wipe dalvik cache” সিলেক্ট করে নিয়ে dalvik cache ক্লিয়ার করুন ।¦এবার এপনি মেইন মেন্যু থেকে “wipe data factory reset” এ ক্লিক করুন ।¦এরপর মেইন মেন্যু থেকে “wipe chache partition” সিলেক্ট করে Cache partition ক্লিয়ার করুন ।¦এখন মেইন মেন্যু থেকে “reboot system now” সিলেক্ট করুন । ¦এবার থেকে দেখুন, আল্লাহ ভরসা আপনার ডিভাইসটি আর বার বার রিবুট হবে না ।
Share:

0 মন্তব্য(গুলি):

Post a Comment

আমাদের ফেজবুক লাইক পেজ

এই সাইটের মোট দর্শক সংখ্যা

Translate this site