ব্যানার বিজ্ঞাপন দেয়ার জন্য যোগাযোগ করুন

04 July 2018

নতুন কিছু এন্ড্রয়েড টিপস | New Android Tips |


আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়তই নানা রকম সমস্যায় পড়তে হয়। কখনো কখনো খুব সাধারণ একটি সমস্যার জন্য আমরা শরণাপন্ন হই সার্ভিস সেন্টারের । তাই আমরা এমন কিছু সমস্যা ও তার সমাধান প্রক্রিয়া তুলে ধরেছি যেগুলো খুব সহজে আপনি নিজেই করতে পারবেন। এতে করে একদিকে আপনার যেমন সময় সাশ্রয় হবে অন্যদিকে নিজেই হয়ে উঠবেন মোবাইল এক্সপার্ট ।

এন্ড্রয়েড ফোন এর সকল তথ্য কীভাবে ডিলিট করবেন
আপনি Settings > SD & Phone Storege > Factory Data Restore এ প্রবেশ করুন । অবশ্যই, এর আগে আপনার প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করে নিন । কারণ এই ফরম্যাট দ্বারা ফোনের সকল কিছু ডিলিট করা হয় ।

ওয়াই-ফাই কানেক্ট হয় না
ওয়াইফাই সংযুক্ত না হওয়া, এটি একটি কমন সমস্যা । এক্ষেত্রে আপনার এন্ড্রয়েড ফোনে wi-fi > Settings > Menu > Advance এবং stay connected সিলেক্ট করুন । রেঞ্জ এর মধ্যে থাকলে আপনার এন্ড্রয়েড দিয়ে ওয়াই-ফাই কানেক্ট হয়ে যাবে । বিশেষ করে নতুন ওয়াইফাই কানেক্ট করতে গেলে এই ধরনের সমস্যায় বেশি পড়তে হয় ।

আলোতে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয়
এক্ষেত্রে ফোনের স্ক্রিন এর উজ্জলতা বৃদ্ধি করতে পারেন । অথবা, অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে সুর্য্যের আলোতেও সহজেই স্ক্রিন দেখতে পারবেন ।

ফোন পানিতে পরে গেছে
খুব দ্রুত ফোনের ব্যাটারি খুলে ফেলুন এবং ফোনের সকল পার্টস খুলে ফেলুন । প্রায় ৭২ ঘন্টা ফোনটি শুষ্ক স্থানে রাখুন । এরপর আপনার ফোনটি চালু করুন । এতে আপনার ফোন ঠিক হয়ে যেতে পারে ।

লোকেশন ম্যাপ এ সঠিক ভাবে দেখাচ্ছে না
Settings > Location এ Use GPS satellites সিলেক্ট করুন । এতে আপনাকে সঠিক ন্যাভিগেটিং প্রদান করবে ।

ফোনের সাউন্ড খুবই কম
অনেক সময় দেখা যায় ফোনের সাউন্ড খুব কম থাকে, এক্ষেত্রে গুগল প্লে থেকে AudioBoost নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন । এটি আপনার ফোনের সাউন্ড ৩০% বৃদ্ধি করবে ।

সার্চ করা লিস্ট গোপন রাখুন
আপনি www.google.com/history এ আপনার এন্ড্রয়েড ব্রাউজার দিয়ে প্রবেশ করুন এবং লগিন করুন । এখানে আপনি আপনার আগের সার্চ করা হিস্টোরি রিমুভ করতে পারবেন এবং ভবিষ্যতে সার্চগুলো যেন সেভ না করে তা সিলেক্ত করতে পারবেন ।

স্ক্রিনশট নিবেন যেভাবে
কিছু কিছু স্মার্ট ফোনে ব্যাক কী ও হোম বাটন একত্রে প্রেস করলে স্ক্রিন ক্যাপচার হয় । তবে সকল স্মার্ট ফোনের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ নাও করতে পারে ।

এসডি কার্ড পাচ্ছে না
এসডি কার্ডে সমস্যার কারণে এটি হতে পারে । তাই প্রথমে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন । এরপর আপনার ফোন থেকে মেমরি কার্ডটি আবার ফরম্যাট করুন এবং পূণরায় মোবাইলে ব্যবহার করুন ।

ফোনের ঘড়ির সময় ঠিক থাকে না
ফোনের সময় অটোমেটিক না হওয়ার কারনে সময় ঠিক থাকে না । যদি নেটওয়ার্ক ক্লক স্লো হয়, তবে ফোনের সময় স্লো হবে । এর জন্য Settings > Date & Time > Automatic সিলেক্ট করে দিন । এতে নেটওয়ার্কের সাথে সময় ঠিক হয়ে যাবে ।

সূত্র : ইন্টারনেট ।

Share:

0 মন্তব্য(গুলি):

Post a Comment

আমাদের ফেজবুক লাইক পেজ

এই সাইটের মোট দর্শক সংখ্যা

Translate this site